বাংলাদেশ, রাজনীতি

প্রয়োজনে জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবো না: জামায়াত আমির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনেক ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা চব্বিশ পেয়েছিলাম। আমরা প্রয়োজনে জীবন দিবো, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবো না।

শুক্রবার (৬ মার্চ) খেলাফত মজলিশের ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

 

জামায়াত আমির বলেন, চব্বিশ না থাকলে আজকের এই ইফতার মাহফিল, যমুনা, ইন্টেরিম গভর্নমেন্ট ও ২৬ সালের নির্বাচন কোনো কিছুই নাই। এই সবকিছুর ভিত্তি হচ্ছে চব্বিশ।

 

তিনি আরও বলেন, যে চব্বিশ মানুষের জীবন ঘুরিয়ে দিয়েছে, যেখানে অসংখ্য যোদ্ধা জীবন দিয়ে আমাদের ঘাড়ের ওপর তাদের লাশ রেখে গেছে। সেখানে অন্যায় করে কেউ পার পাবে না। বাংলাদেশে এটা আর হবে না।

 

ভালো কাজে সর্বাত্মক সহযোগিতা, মন্দ কাজে শুধু প্রতিবাদ নয়, প্রয়োজনে প্রতিরোধ হবে বলেও জানান ডা. শফিকুর রহমান।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন