বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুরের ভাঙ্গায় দুই পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানান, গাছের চারা বহনকারী একটি পিকআপ ভ্যানের চাকা পাংচার হয়ে গেলে সেটি সড়কের ওপর থেমে যায়। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা মাছবাহী একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে মাছবাহী পিকআপের চালক শামীম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা মাছবাহী ট্রাকের চালক ও হেলপার ছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

 

পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় রেখেছে জানিয়ে তিনি আরও বলেন, দুটি পিকআপ ভ্যানই জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

 

ডিবিসি/ এইচএপি   

আরও পড়ুন