বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুরে গরুচোরদের ট্রাক পুড়িয়ে দিলেন গ্রামবাসী

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের সালথায় গরু চুরি করতে এসে গ্রামবাসীর ধাওয়ায় ট্রাক ফেলে পালিয়েছে একদল চোর। পরে উত্তেজিত জনতা চোরদের ফেলে যাওয়া ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের সারুকদিয়া গ্রামের রণগোপালের বাড়িতে এই ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সারুকদিয়া গ্রামের বাসিন্দা রণগোপাল রাতে খাবার খেয়ে ঘুমিয়েছিলেন। মধ্যরাতে তিনি টের পান যে, একদল চোর তার ঘরের পাশের গোয়ালঘরে ঢুকে গরু চুরির প্রস্তুতি নিচ্ছে। এসময় তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসেন। গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে বেগতিক দেখে চোরেরা তাদের ব্যবহৃত ট্রাকটি (ঢাকা মেট্রো ড-১৪-০৪১৯) ফেলে রেখেই দ্রুত পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা চোরদের ফেলে যাওয়া ট্রাকে আগুন ধরিয়ে দেয়।


এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) পাবলুর রহমান বলেন, আটঘর এলাকায় রণগোপালের বাড়িতে একদল চোর এসেছিল বলে জানতে পেরেছি। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে চোরেরা তাদের বাহন ফেলে পালিয়ে যায়। তবে কে বা কারা ট্রাকটিতে আগুন দিয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন