বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনই মোটরসাইকেলের চালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী একটি মোটরসাইকেল পূর্ব সদরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালকসহ চারজনই গুরুতর আহত হন।


স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমরান শরীফ নামের এক যুবককে মৃত ঘোষণা করেন।


এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত অপর যুবক সাইফুল মোল্লাকে (২২) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত বাকি দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


ভাঙ্গা হাইওয়ে পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন