বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুরে দেড় যুগ পর ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের সালথায় গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে অনুষ্ঠিত হলো ঘোড়দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের চিতাইলার বিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দীর্ঘ দেড় যুগ পর আয়োজিত এই ঘোড়দৌড় দেখতে বিলে নামে সাধারণ মানুষের ঢল।

স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ৯টি ঘোড়া অংশ নেয়। বিকেল সাড়ে ৪টায় আয়োজকদের বাঁশির সংকেত বাজার সাথে সাথেই শুরু হয় মূল লড়াই। বল্লভদীর চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ পথে চলে এই দৌড়। ঐতিহ্যবাহী এই আয়োজনকে কেন্দ্র করে বিলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সালথা ছাড়াও আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় লক্ষাধিক দর্শক এই প্রতিযোগিতা উপভোগ করতে ভিড় জমান।


দৌড়ের প্রথম স্থান অধিকার করেন মোঃ জসিম মোল্লার ঘোড়া নম্বর ৭ এবং দ্বিতীয় স্থান অর্জন করেন নুরুল ইসলামের ঘোড়া নম্বর ৮।


প্রথম স্থান অধিকারী ঘোড়ার মালিক জসিম মোল্লা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "দীর্ঘদিন পর এমন একটি বড় আয়োজনে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ ধরনের আয়োজন আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়।


আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শকদের অভাবনীয় সাড়া পাওয়ায় ভবিষ্যতে প্রতি বছর আরও বড় পরিসরে এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তারা।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন