জেলার সংবাদ

ফরিদপুরে বাসের চাপায় প্রাণ গেল মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকের

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের আড়ুয়ার মাঠ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরিশালের হিজলা উপজেলার সালাউদ্দিন হাওলাদার এবং পটুয়াখালীর তুষখালী এলাকার আরিফুর রহমান। তাদের মধ্যে সালাউদ্দিন একটি মসজিদের ইমাম এবং আরিফুর একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুজন মোটরসাইকেলে করে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী ‘দশমিনা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, এ ঘটনায় ঘাতক বাসটিকে ইতোমধ্যে আটক করা হয়েছে। পাশাপাশি নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন