জেলার সংবাদ

ফরিদপুরে বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার গোলচত্বরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই তরুণ হলেন কাউছার আহমেদ রাতুল (১৭) এবং মো. রাজু (২০)। এর মধ্যে কাউছারের বাড়ি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে।

 

স্বজনরা জানান, মাত্র তিন দিন আগেই বাবা-মা শখ করে কাউছারকে একটি নতুন মোটরসাইকেল কিনে দিয়েছিলেন।

 

স্থানীয়রা জানান, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস যাত্রাপথে কাউছারের চলন্ত মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী কাউছার ও তাঁর বন্ধু রাজু গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোল্ডেন লাইন পরিবহনের বাসের চাপায় ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন