বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুর সদর উপজেলার পূর্ব বাখুন্ডা গ্রামে আগুনে পুড়ে তামিম মিয়া (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত (২৯ মার্চ) রবিবার গভীর রাতে নিজ ঘরের ভেতরে অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই পরিবারের আরও দুটি ঘর ভস্মীভূত হয়েছে। নিহত তামিম ওই গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন তামিম পরিবারের সদস্যদের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিল। অনুষ্ঠান শেষে রাতে বাড়িতে ফিরে সে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ ঘরে আগুন লাগলে তামিম চিৎকার করে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় সে আটকা পড়ে। পরে প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে দরজা ভেঙে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে। দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত কিশোরের বাবা প্রবাসী রফিক মিয়া অভিযোগ করেছেন, এটি কোনো দুর্ঘটনা নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী ও আত্মীয়দের একটি পক্ষ তার ছেলেকে ঘরে আটকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে বলে তিনি দাবি করেন।

 

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। স্থানীয় পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

 

ডিবিসি/টিব্র

আরও পড়ুন