রাজনীতি, জেলার সংবাদ

ফল ঘোষণায় ‘গড়িমসির’ অভিযোগ জামায়াতের

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কিছু আসনে ভোটের ফল ঘোষণায় ‘গড়িমসি’ করার অভিযোগ তুলে বিষয়টি 'চক্রান্ত' হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শেষরাতে ফল ঘোষণার সময় জামায়াতের প্রতিনিধিদল নির্বাচন কমিশনে আসেন।

ভোর ৪টার দিকে ইসির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ চাইতে এসে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি 'বিশেষ দলকে সুবিধা দিতেই' ফল দিতে 'গরিমসি' করা হচ্ছে।

 

তিনি বলেন, বিকাল ৫টা থেকে ভোট গণনা আরম্ভ হয়েছে আমরা দেখেছি। এখন রাত ৪টা বাজে, আশ্চর্য হয়ে লক্ষ্য করছি, নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্বরতরা অস্বাভাবিক বিলম্ব করছেন।

 

বিশেষ করে ঢাকায় তাদের জোটের কেন্দ্রীয় নেতাদের আসনের ফল দিতে 'গরিমসি করা হচ্ছে' অভিযোগ করে তিনি বলেন, ঢাকা-১৫ আসনে যেখানে জামায়াতের আমির প্রার্থী, সেটির ফল এখনো দেওয়া হয়নি।

 

তিনি বলেন, আমরা সারা দেশের আসন পর্যালোচনা করেছি, একই ধরনের চক্রান্তের গন্ধ আমরা পাচ্ছি। ইচ্ছাকৃতভাবে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এটি করা হচ্ছে। আমরা ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না। দেশবাসীকে সাথে নিয়ে এ চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলব।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বাধ্য হব, এ ধরনের চক্রান্ত যারা করছে, তাদেরকে আমরা জনগণের মুখোমুখি করব। ইসিকে আমাদের পরবর্তী কঠোর কর্মসূচির বিষয়ে জানাব। তাদের ব্যাখ্যা জানব, এটার ব্যপারে কোনো ছাড় দেব না। প্রয়োজনে কঠোর আন্দোলনে যাব।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন