খেলাধুলা, ফুটবল

ফাইনালে হারের পর প্রথমবার জনসমক্ষে মেসি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল লিওনেল মেসিকে। তবে এখনই তিনি বল পায়ে মাঠে ফেরেননি, বরং দর্শক হিসেবেই স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় রোজারিওর কাছের শহর অরোইয়ো সেকোতে নিজ পরিবারের পরিচালিত ক্লাব ‘লিওনেস এফসি’র ম্যাচ দেখতে যান এই আর্জেন্টাইন অধিনায়ক।

আর্জেন্টাইন রেডিও স্টেশন ‘কাদেনা ৩ রোজারিও’-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের ব্যালকনিতে কালো রঙের হুডি পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছেন মেসি। এ সময় উপস্থিত দর্শকরা তাঁর নাম ধরে স্লোগান দিতে থাকলে তিনি হাসিমুখে হাত নেড়ে তাদের অভিবাদন জানান। রেডিও স্টেশনটি তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নিশ্চিত করেছে যে, মেসি অরোইয়ো সেকোতে উপস্থিত ছিলেন এবং কাদেনা ৩-এর জন্য একটি বিশেষ শুভেচ্ছাও জানিয়েছেন। উল্লেখ্য, লিওনেস এফসি নামের এই ক্লাবটি মেসির পরিবারেরই প্রতিষ্ঠা করা, যার বর্তমান সভাপতি তার বড় ভাই মাতিয়াস মেসি। দলটি বর্তমানে আর্জেন্টিনার চতুর্থ বিভাগে খেলে এবং তাদের হোম ভেন্যু হলো অরোইয়ো সেকোর আন্তোনিও দি জাকোমো স্টেডিয়াম।

 

গত ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর এটিই মেসির প্রথম প্রকাশ্যে উপস্থিতি। ফাইনালের দুই দিন পর তিনি দলের অন্য সতীর্থদের সঙ্গে একই বিমানে না ফিরে আলাদাভাবে আর্জেন্টিনায় ফেরেন। এরপর থেকে গত কয়েক দিন তাকে রোজারিওর বাড়ির বাইরে কোথাও দেখা যায়নি।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন