খেলাধুলা, ফুটবল

ফাইনাল হারলেও লিসান্দ্রো মার্তিনেজকে ঘিরে শহরজুড়ে উৎসব

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও দেশের মানুষের ভালোবাসায় কোনো কমতি নেই আর্জেন্টিনা দলের জন্য। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর রাজধানী বুয়েন্স এইরেসে রানার্সআপ দলকে উষ্ণ সংবর্ধনা জানায় হাজারো সমর্থক।

এবার নিজ শহর গুয়ালেগুয়াইচুতে বীরের সম্মান পেলেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। রোববার শহরে পৌঁছাতেই হাজারো ভক্তের ভালোবাসায় সিক্ত হন তিনি। তাঁর সম্মানে আয়োজন করা হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। মঞ্চে তুলে তাকে সংবর্ধিত করা হয়। পরে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, আলিঙ্গন, ছবি তোলা এবং অটোগ্রাফ দিয়ে সবার ভালোবাসার প্রতিদান দেন এই বিশ্বকাপজয়ী ডিফেন্ডার।


সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মার্তিনেজ বলেন, ‘নিজের শিকড়ে ফিরে আসা এবং যাদের সঙ্গে বেড়ে উঠেছি, তাদের সঙ্গে সময় কাটানোর চেয়ে বড় অনুভূতি আর হতে পারে না। এটি আমার জীবনের অন্যতম বিশেষ একটি মুহূর্ত।’

বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও স্বপ্নের মতো মনে হয় বলেও জানান তিনি। মার্তিনেজের ভাষায়, ‘সবকিছু এখনও অবাস্তব মনে হয়, যেন এসব সত্যিই ঘটেনি। তবে আমি বিশ্বাস করি, জীবনে সবসময় বড় স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নের পেছনে ছুটতে হবে এবং নিজের ওপর আস্থা রাখতে হবে। তাহলেই একদিন স্বপ্ন বাস্তবে রূপ নেয়।’


সংবর্ধনা অনুষ্ঠানে এমিলিয়ানো মার্তিনেজকে তার জন্মশহরের পক্ষ থেকে ‘ইলাস্ট্রিয়াস সিটিজেন’(সম্মানিত নাগরিক) উপাধিতে ভূষিত করা হয়। তাকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সকাল থেকেই অনুষ্ঠানস্থলে হাজারো মানুষের ঢল নামে। শিশু থেকে প্রবীণ সব বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয়।

আবেগঘন বক্তব্যে মার্তিনেজ বলেন, ‘বিশ্বকাপ জয়ের পরও আমি এখানে এসেছিলাম। এবার দুর্ভাগ্যজনকভাবে সেই আনন্দ নিয়ে ফিরতে পারিনি।’ কথাগুলো বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন আর্জেন্টাইন গোলরক্ষক, ভারী হয়ে আসে তার কণ্ঠ।

ডিবিসি/আরএফই

 

আরও পড়ুন