রাজধানী

ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৬ মে) সকাল ১০টা ৩ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, সকাল ১০টা ৩ মিনিটে ফার্মগেট এলাকায় একটি মাইক্রোবাসে আগুন লাগার খবর পান তারা। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৬ মিনিটের চেষ্টায় সকাল ১০টা ২৯ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

 

অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে মাইক্রোবাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন