আন্তর্জাতিক

ফিলিপাইনে জেলের মুখ আঁকড়ে ধরল অক্টোপাস, প্রাণপণ লড়াইয়ে রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের পুয়ের্তো প্রিন্সেসা উপকূলের কাছে মাছ ধরতে গিয়ে এক অদ্ভুত ও ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন জেসার সার্ভান্তেস নামের এক জেলে। পানি থেকে অক্টোপাস তোলার সময় হঠাৎ করেই সেটি তার মুখের ওপর আাঁকড়ে ধরে। মুখের চারপাশ শক্ত চোষক দিয়ে পেঁচিয়ে ধরায় তার দম বন্ধ হওয়ার উপক্রম হয়।

অবস্থা বেগতিক দেখে বাঁচার জন্য একটি বাঁশের টুকরো দিয়ে বারবার আঘাত করে অক্টোপাসটির আঁকড় আলগা করেন তিনি। মার খাওয়ার পর অবশেষে সামুদ্রিক প্রাণীটি ছেড়ে দিলে সেটিকে আবার সমুদ্রে ফেলে দেন ওই জেলে। গত ১০ জুলাই এই ঘটনা ঘটে। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

আরও পড়ুন