শক্তিশালী টাইফুন বাভির প্রভাবে ফিলিপাইনে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
জাপানের দ্বীপপুঞ্জ ও তাইওয়ানের দিকে অগ্রসর হওয়ার আগে টাইফুনটির প্রভাবে ফিলিপাইনের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। এর ফলে কয়েকটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটে, যাতে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে।
টাইফুনটি পরে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জ ও তাইওয়ানের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি নিয়ে গেলেও ওই দুই অঞ্চলে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি
ডিবিসি/ এসএফএল