ফিলিস্তিনি ভূখণ্ডে নিযুক্ত জাতিসংঘের বিশেষ মানবাধিকার দূত ফ্রান্সেস্কা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২০ মে) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি ডিপার্টমেন্ট) ওয়েবসাইটে প্রকাশিত এক সংক্ষিপ্ত আপডেটে ‘আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সংক্রান্ত পদবি প্রত্যাহার’ শিরোনামের অধীনে তাঁর নাম তালিকাভুক্ত করার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
মূলত, গত ফেব্রুয়ারিতে আলবানিজের স্বামী ও মেয়ের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে এক সপ্তাহ আগে মার্কিন জেলা জজ রিচার্ড লিওন ওই নিষেধাজ্ঞার ওপর অস্থায়ী স্থগিতাদেশ জারি করেছিলেন। সেই আদেশের ধারাবাহিকতাতেই এবার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এই পদক্ষেপ নিল মার্কিন প্রশাসন।
দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়েছিল যে, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রকাশ্যে সোচ্চার হওয়ার কারণে শাস্তিস্বরূপ তৎকালীন ট্রাম্প প্রশাসন আলবানিজের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর