গাজীপুরের নাওজোড় এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (১৩ই ডিসেম্বর) সকালে এই কর্মসূচির কারণে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, ফলে দীর্ঘ যানজটে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
এলাকাবাসীর অভিযোগ, নাওজোড় এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে। এই দাবিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। পরে আন্দোলনকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
ডিবিসি/আরএসএল