খেলাধুলা, ফুটবল

ফুটবলার হিসেবে নয়, কোচ হয়ে বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আবারও বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, নতুন ভূমিকায়। বার্সেলোনার রিজার্ভ দল বার্সা অ্যাটলেতিকের সহকারী কোচ হিসেবে কাজ করবেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার। প্রধান কোচ জুলিয়ানো বেলেত্তির কোচিং স্টাফে যোগ দিয়েছেন ৩৮ বছর বয়সী বুসকেটস।

বর্তমানে নিজের কোচিং কোর্সের ব্যাজ সম্পন্ন করার প্রক্রিয়ায় রয়েছেন তিনি। সেই কোর্সের অংশ হিসেবেই বার্সা অ্যাটলেতিকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন বুসকেটস। একই সঙ্গে তরুণ ফুটবলারদের সঙ্গে ভাগ করে নেবেন দীর্ঘ ক্যারিয়ারে অর্জিত নিজের অভিজ্ঞতা, কৌশল ও ফুটবল-বোধ।

 

২০২৩ সালে দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছাড়ার পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেন বুসকেটস। সেখানে প্রায় দেড় মৌসুম খেলেছেন তিনি।

 

গত বছরের ডিসেম্বরে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর থেকেই তার বার্সেলোনায় ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। বার্সা অ্যাটলেতিকের সহকারী কোচ হিসেবে প্রিয় ক্লাবে নতুন অধ্যায় শুরু করলেন বুসকেটস।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন