বাংলাদেশ, জেলার সংবাদ

ফেনীতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে মা ও মেয়েসহ নিহত ৩

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেনীর ফুলগাজীতে সিএনজি চালিত অটোরিকশা ও পিকাআপের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- জাকিয়া আক্তার (৪০), তার মেয়ে ওয়াহিদা আক্তার যুথি (২৫) ও মো. কাউসার (৩০)।

 

আজ শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজী কলাবাগান নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. কাউসার (৩০), ছাগলনাইয়া উপজেলার পাঠানগর ইউনিয়নের কাজি বাড়ির বাসিন্দা কাজী হায়াত এর স্ত্রী ওয়াহিদা আক্তার যুথি (২৫) ও তার মা জাকিয়া আক্তার (৪০)।

 

এ ঘটনায় গুরুতর আহত ২ জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। এ পর্যন্ত আহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

 

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজী উপজেলা কমপ্লেক্সের অদূরে কলাবাগান নামক স্থানে ফেনীগামী একটি সিএনজি চালিত অটোরিক্সা ফেনী থেকে আসা একটি মুরগীবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 
 

এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের মজুমদার পাড়ার জাকিয়া আক্তার (৪০) ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা যান।

 

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম কিবরিয়া বলেন, সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা নিহত দুইজন ও আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ঘটনাস্থলে একজন পুরুষ ও একজন নারী নিহত হন। গুরুতর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

 

ডিবিসি/এইচএপি 

আরও পড়ুন