জেলার সংবাদ, অপরাধ

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেনীর মহিপালে দিনদুপুরে প্রবাসীর বাড়িতে গৃহবধূকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মহিপাল মুসলিম জামে মসজিদের দক্ষিণ পাশে রেহান ম্যানশনের (ইঞ্জিনিয়ার নুরুজ্জামান) দোতলা বাসায় এ ঘটনা ঘটে।

ওই বাড়ির মালিক সৌদি প্রবাসী নুরুজ্জামানের স্ত্রী গৃহবধূ শাহানা আক্তার জানান, বাড়ির দ্বিতীয় তলার পুরোটাতে তারা থাকেন। ৯ম শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলে সামাউন রেহান বিদ্যালয়ে চলে যাওয়ায় ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন। দরজায় শব্দ শুনে তিনি গিয়ে কারা এসেছে দেখার জন্য সামান্য ফাঁক করার সঙ্গে সঙ্গে দুজন লোক জোরপূর্বক ভিতরে ঢুকে ছুরি ধরে ওনার মুখে বেঁধে নগদ ১০ লক্ষ ৬০ হাজার টাকা ও ১৫ স্বর্ণের গহনা লুট করে পালিয়ে গেছে।
খবর পেয়ে দুপুরের দিকে বাসায় পুলিশ এলে তিনি প্রথমে ২০ ভরি স্বর্ণালংকারের তথ্য দিলেও তার বোনের রেখে যাওয়া ৫ ভরি স্বর্ণ ও তাদের নিজদের ব্যাংকের চেক বই পুলিশের উপস্থিতেই খুঁজে পেয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন দুর্বৃত্ত বাসায় প্রবেশ করে গৃহবধূর মুখ চেপে ধরে তাকে জিম্মি করে। পরে বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা।


ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করেছেন।


ডাকাতির ঘটনায় লুট হওয়া স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন