বাংলাদেশ, জেলার সংবাদ

ফেনীতে বালুচাপা অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেনীতে নিজেদের নির্মাণাধীন ভবন থেকে রীনা আক্তার (২৮) নামের এক প্রবাসীর স্ত্রীর বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের চোছনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রীনা আক্তার ওই গ্রামের প্রবাসী মানিক উদ্দিনের স্ত্রী। স্বজনদের অভিযোগ, তাকে হত্যার পর ঘাতক মরদেহ বালুচাপা দিয়ে রেখেছে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলের দিকে রীনা আক্তার নিজেদের নির্মাণাধীন ওই ভবনে যাওয়ার পর আর ফিরে আসেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে নিহতের ছোট ছেলে ওই নির্মাণাধীন ভবনে গেলে সাইফুল ইসলাম নামের এক নির্মাণশ্রমিক তাকে দেখে দ্রুত পালিয়ে যান।

 

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন