জেলার সংবাদ

ফেনীতে বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেনী সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দকৃত এসব মালামানের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৫৬ লক্ষ ৭০ হাজার টাকা।

​বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১০  জুলাই ) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল জেলার পরশুরাম উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি সিএনজিতে বহনকৃত ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল সেখান থেকে এসব মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৫৬ লক্ষ ৭০ হাজার টাকা।

 

জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস এ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)  জানায়, সীমান্তে নিরাপত্তা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদকের অবৈধ পাচার ও চোরাচালান বন্ধে বিজিবির এই ধরনের আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন