বাংলাদেশ, জেলার সংবাদ

ফেনীতে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩রা সেপ্টেম্বর ২০২৫ ১০:৩২:১৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চের সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। বুধবার (৩রা সেপ্টেম্বর) দুপুরে পরশুরাম জিরো পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর। এরমধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চিথলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

 

পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক জানান, ‌গ্রাম থেকে শহরে এসে নেতাকর্মীরা বিশৃঙ্খলা করবে, এটা মেনে নিতে পারবো না। এ ঘটনার সঙ্গে জড়িদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় কোনো গ্রুপিং নেই দাবি করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব জানান, মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা করেছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন