জেলার সংবাদ

ফেনীর পরশুরামে বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেনীতে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে পরশুরামে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-সহায়ক সামগ্রী বিতরণ করেছে ফেনী ব্যাটালিয়ন- ৪ বিজিবি। এসময় বন্যা পূর্ব প্রস্তুতি সম্পর্কে সচেতনতামূলক সভা ও লিপলেট বিতরণ করা হয়।

বুধবার (১৫ জুলাই) দিনব্যাপী পরশুরাম পৌরসভার পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মানবিক ও সেবামূলক এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এন জিল্লুর রহমান।

 

এ সময় ফেনী পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বিজিবির সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়া, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

উপস্থিত অতিথি ও স্থানীয় জনসাধারণ এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন।

 

কর্মসূচির আওতায় স্থানীয় ৩ হাজার জনের অধিক নারী-শিশু, যুবক ও বৃদ্ধ জনসাধারণকে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক (গাইনী, শিশু, মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ) বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, প্রয়োজনীয় ঔষধ বিতরণ, চক্ষু রোগীদের চশমা প্রদান, রক্তের গ্রুপ নির্ধারণ এবং ডায়াবেটিস পরীক্ষাসহ তাৎক্ষণিক রির্পোট প্রদান করা হয়।

 

একইসাথে বিদ্যালয়ের ৫০০ জন কোমলমতি শিক্ষার্থীর মাঝে শিক্ষা-সহায়ক সামগ্রী বিতরণ এবং বন্যা পূর্ব প্রস্তুতি সম্পর্কে আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়।

 

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এন জিল্লুর রহমান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ এবং শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করে থাকে।

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন