জেলার সংবাদ

ফেনী সীমান্তে মাদকসহ অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেনীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একদিনে প্রায় ৪৯ লাখ টাকা মূল্যের গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। বুধবার (১৩ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবির অধীনস্থ কেতরাংগা, তারাকুচা, দেবপুর ও চম্পকনগর বিওপির বিশেষ টহল দল ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, বিস্কুট, চকলেট এবং চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

 

জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ ৮৩ হাজার ২২০ টাকা। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন