আন্তর্জাতিক, ভারত

ফের উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৮ই জুন ২০২৫ ০৬:২৯:১৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্যে। কয়েকদিন আগে মেইতেই সম্প্রদায়ের সংগঠন আরামবাই টেংগোলের পাঁচ স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।

আর এ খবর ছড়িয়ে পড়ার পরই শনিবার (৭ই জুন) রাতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজ্যটির রাজধানী ইম্ফলের বিভিন্ন অংশে। শহরটিতে চলে ব্যাপক তাণ্ডব।

 

হিন্দুস্তান টাইমস বলছে, বিক্ষোভের জেরে শনিবার রাত থেকে পূর্ব ও পশ্চিম ইম্ফল ও বিষ্ণুপুরসহ পাঁচ জেলায় পাঁচদিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। আর কারফিউ জারি করা হয়েছে বিষ্ণুপুর জেলায়। এদিকে, মেইতেইদের সংগঠনটির দাবি আটকদের কি কারণে গ্রেপ্তার করা হয়েছে তাও জানায়নি কর্তৃপক্ষ।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন