বাংলাদেশ, জাতীয়

ফ্যামিলি কার্ড দেয়ার ক্ষেত্রে তিনটি পর্যায়ের পর্যবেক্ষণ করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ক্ষেত্রে তিনটি পর্যায়ের পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। 

 

মন্ত্রী জানান, পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং স্বচ্ছলতা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড দেওয়া হবে। কার্ড দেওয়ার প্রক্রিয়ায় দুর্নীতির কোনো সুযোগ থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। 

 

এদিকে, আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে, যা শীঘ্রই বাস্তবায়ন করা হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন