খেলাধুলা, ফুটবল

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাঁচ বছর কোচিং থেকে দূরে থাকার পর নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন জিনেদিন জিদান। ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরছেন কিংবদন্তি এই ফুটবলার।

আগামী মঙ্গলবার (২৮ জুলাই) সংবাদ সম্মেলনের মাধ্যমে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে জিদানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ১৪ বছরের সফল অধ্যায় শেষে দেশমের বিদায়ের পর থেকেই এই দায়িত্বের সবচেয়ে শক্তিশালী প্রার্থী ছিলেন তিনি।

 

রিয়াল মাদ্রিদে দুই দফায় অসাধারণ সাফল্য পাওয়া জিদানের সামনে এবার নতুন চ্যালেঞ্জ জাতীয় দলকে শীর্ষে ফিরিয়ে নেওয়া। তার অধীনে ফ্রান্সের প্রথম বড় আন্তর্জাতিক আসর হবে ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ।

 

এই নিয়োগের মধ্য দিয়ে অবশেষে কিলিয়ান এমবাপ্পেকে কোচিং করানোর সুযোগও পাচ্ছেন জিদান। রিয়াল মাদ্রিদে এই জুটিকে একসঙ্গে দেখার সম্ভাবনা থাকলেও তা বাস্তবে হয়নি। এবার ফরাসি জাতীয় দলের জার্সিতে সেই বহুল প্রতীক্ষিত জুটি দেখা যাবে।

 

প্রায় পাঁচ বছর পর কোচিংয়ে ফিরেই ফ্রান্সের দায়িত্ব নিতে যাচ্ছেন জিনেদিন জিদান। আগামী মঙ্গলবারের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে ফরাসি জাতীয় দলের সঙ্গে তার নতুন অধ্যায়।

ডিবিসি/আরএফই

আরও পড়ুন