আন্তর্জাতিক, ইউরোপ

ফ্রান্সে ফরাসি ভাষা শেখার বইয়ের মোড়ক উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ফরাসি ভাষার জটিলতা দূর করতে এবং সহজ উপায়ে ভাষা শেখার লক্ষ্যে প্রকাশিত হলো চারটি বিশেষ বই।

বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও অফিওরার পরিচালক শুভ দাস এই বইগুলো প্রকাশ করেছেন। রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী ওবারভিলিয়ের শহরের একটি রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে বইগুলোর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

 

ফ্রান্সে ব্যবসা-বাণিজ্য ও নানা পেশায় বাংলাদেশিরা সফল হলেও ভাষাগত চ্যালেঞ্জ এখনো বিদ্যমান। অনুষ্ঠানে অফিওরার পরিচালক ও লেখক শুভ দাস বলেন, প্রবাসী ভাই-বোনেরা যেন খুব সহজে ফরাসি ভাষা শিখে আত্মবিশ্বাসের সাথে মূলধারায় যুক্ত হতে পারেন, সেই লক্ষ্যেই বইগুলো প্রকাশ করা হয়েছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন