বাংলাদেশ, জাতীয়

বইমেলায় আসছে আকাশের ‘ভদ্রাবতীর পাড়ে’

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৩:৩০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অমর একুশে বইমেলায় আসছে সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের প্রথম ভ্রমণ সাহিত্য ‘ভদ্রাবতীর পাড়ে’। প্রকাশনা সংস্থা স্বপ্ন ’৭১ থেকে প্রকাশিত এই বইটির প্রচ্ছদ করেছেন প্রখ্যাত চিত্রশিল্পী আর করিম। মূলত ভ্রমণ-নির্ভর আখ্যান হিসেবে রচিত এই বইটিতে দেশের সাতটি জেলার ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা এবং জনপদের জীবন্ত সব গল্প তুলে ধরা হয়েছে। ৮০ পৃষ্ঠার এই বইটিতে পাঠকরা খুঁজে পাবেন ১১টি বৈচিত্র্যময় গল্প।

বইটির পরতে পরতে উঠে এসেছে বাংলার মাটিমাখা সাধারণ মানুষের জীবনগাথা, প্রাচীন রাজবাড়ির নিস্তব্ধ ইতিহাস, নদীর বুকে নৌকাবাইচের উৎসবমুখর পরিবেশ এবং রহস্যময় বটগাছের মসজিদের মতো রোমাঞ্চকর বর্ণনা। এছাড়াও চারশ বছরের পুরোনো মাছের মেলা, চা-বাগানের চিরচেনা সবুজের মায়া ও পাহাড়ঘেরা জলপ্রপাতের আকুল আহ্বান বইটিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়।

 

নিজের প্রথম বই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লেখক আশরাফুল ইসলাম আকাশ জানান, প্রথম সন্তান জন্মের সময় একজন বাবার যে অনুভূতি হয়, এই বইটিকে নিয়ে তার অনুভূতি ঠিক তেমনই। তিনি তার দু’চোখে দেখা অপরূপ বাংলাকে ভিন্ন আঙ্গিকে বইয়ের পাতায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

 

প্রকাশনা সংস্থা স্বপ্ন ’৭১-এর প্রকাশক আবু সাঈদ আশা প্রকাশ করেন যে, লেখক যেভাবে বিভিন্ন জনপদের মানুষের জীবনযাপন ও চিন্তা-ভাবনা তুলে ধরেছেন, তা পাঠকদের মনে এক ভিন্নরকম ভালো লাগার সৃষ্টি করবে। ৫ ফর্মার এই বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। মেলায় স্বপ্ন ’৭১-এর স্টল ছাড়াও বইটি বিভিন্ন অনলাইন বুকশপ ও দেশের প্রধান বইয়ের দোকানগুলোতে পাওয়া যাবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন