বাংলাদেশ, জেলার সংবাদ

বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৮শে মে ২০২৬ ০৫:৪৮:৩৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বগুড়ায় ঈদের দিন পারিবারিক কলহের জেরে মিমি বেগম (২৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার নারচী গণকপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মিমি বেগম ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মন্ডলের (৩০) স্ত্রী। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ঈদের দিন দুপুরে তাদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রুবেল মন্ডল ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু দিয়ে তার স্ত্রীকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মিমির মৃত্যু হয়।


সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারালো চাকুর আঘাতে এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে।


তিনি আরও জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিস্তারিত পরে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন