বাংলাদেশ, জেলার সংবাদ

বগুড়ায় এনসিপি নেতা সালাউদ্দীনের ব্যানার পোড়াল ছাত্রদল

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্যের অভিযোগে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরের ব্যানার অপসারণ ও তাতে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। একই সঙ্গে সালাউদ্দীন তানভীর ও এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব নাসিরুদ্দিন পাটওয়ারীকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল সোয়া ৪টায় বগুড়া শহরের সাতমাথায় ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধাদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

 

জানা গেছে, বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথার সপ্তপদী মার্কেটের ওপরে গাজী সালাউদ্দীন তানভীরের ছবি সংবলিত একটি বড় আকারের ব্যানার টানানো ছিল। হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনার পর দলটির নেতা তানভীর ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন- এমন অভিযোগে শুক্রবার বিকেলের দিকে স্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধা ও সাবেক ছাত্রনেতা সপ্তপদী মার্কেটের সামনে জড়ো হন। পরে তাঁরা মার্কেটের ছাদে উঠে ব্যানারটি খুলে নিচে নামিয়ে আনেন। একপর্যায়ে তাঁরা ব্যানারে থাকা তানভীরের ছবিতে জুতাপেটা করেন এবং শহরের সাতমাথার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে ব্যানারটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তানভীরের বিরুদ্ধে নানা রকম প্রতিবাদের স্লোগান দেওয়া হয়।

 

সরকারি শাহ্ সুলতান কলেজের সাবেক ছাত্রনেতা আল মামুন বলেন, এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর নিজের দুর্নীতি আড়াল করতে এবং আলোচনায় আসার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, উক্ত ঘটনায় জনসম্মুখে ক্ষমা না চাইলে আজকে তাঁর ব্যানার পুড়িয়েছি ও জুতাপেটা করেছি। আগামীতে তাঁকে বগুড়ায় আর প্রবেশ করতে দেওয়া হবে না। একই সমাবেশ থেকে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটওয়ারীকেও বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করেন উপস্থিত বিক্ষোভকারীরা। 

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন