ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন ‘বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (৬ মে) নির্বাচন পরিচালনা কমিটি ৯ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির নাম ঘোষণা করে। নবগঠিত এই কমিটিতে গ্লোবাল টিভির ফেরদৌস মামুন সভাপতি এবং ডেইলী ভয়েস অব এশিয়ার সুমন প্রামাণিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ১১ এপ্রিল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংগঠনের পূর্ববর্তী কমিটির সভায় ৬ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন- সহ-সভাপতি আহমেদ জুয়েল (বাংলা নিউজ), যুগ্ম সম্পাদক মীর্জা সম্রাট রেজা (করতোয়া), সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম (মুক্তখবর), অর্থ সম্পাদক সাজিদ সরকার (৭১ টিভি) এবং দপ্তর সম্পাদক আজাদ আহম্মেদ (ডিবিসি নিউজ)।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুজাহিদ (দিনকাল) ও এস এম আমিনুল মোমিন (দৃষ্টি প্রতিদিন)। বগুড়ার সাংবাদিকদের এই সংগঠনটি ঢাকায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ঐক্য রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
ডিবিসি/টিবিএ