বাংলাদেশ, জেলার সংবাদ

বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে আটক করেছে সারিয়াকান্দি থানার পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

স্থানীয়দের বরাতে জানা গেছে, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের তারাজুল ইসলাম সাকিদারের ছেলে মুহিদুল ইসলাম সাকিদারের সঙ্গে একই গ্রামের দুদু প্রামাণিকের ছেলে খাজা প্রামাণিকের দীর্ঘদিন ধরেই জিম সংক্রান্ত বিবাদ চলমান ছিল। এ বিষয়ে বগুড়া জেলা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

 

এলাকাবাসী জানায়, জমি দখলকে কেন্দ্র করে আজ শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের নয় জন আহত হন।

 

তাদের মধ্যে গুরুতর আহত লিটন সাকিদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত থাকার অপরােধ এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন