বাংলাদেশ, জেলার সংবাদ

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত দুজন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


স্থানীয় বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বীরকেদারের বারোমাইল এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহী মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা পার্শ্ববর্তী নওগাঁ জেলা থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন।


কাহালু ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সবুজ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। উদ্ধার কাজ এখনও চলছে।


পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন