বগুড়ায় ১১ ঘন্টার ব্যবধানে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় আবারও এক সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহরের আটাপাড়া এলাকার বাবুল হাসান এবং তার স্ত্রী জেসমিন বেগম। সড়ক দূর্ঘটনায় জুলকার নাইন নামে তাদের নাতি আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাবুল হাসান তার স্ত্রী জেসমিন বেগমকে নিয়ে দাওয়াত খেতে মিষ্টির প্যাকেট নিয়ে মোটর সাইকেলে নওগাঁর দিকে যাচ্ছিলেন। তাদের সঙ্গে এক নাতিও ছিল। তাদের বহনকারী মোটর সাইকেলটি এরুলিয়া এলাকায় পৌঁছার পর একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসানের মৃত্যু হয়। আহত স্ত্রী জেসমিন ও তাদের নাতনিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জেসমিন বেগমের মৃত্যু হয়। নাতি জুলকার নাইন বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন।
এর আগে আজ ভোর সাড়ে ৫টায় একই স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসে থাকা দিনমজুরদের চাপা দিলে ৭জন নিহত এবং ১৫জন আহত হয়।
ডিবিসি/আরএফই