জেলার সংবাদ

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মোহন, সদস্য সচিব সুজন

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

রবিবার ৮ই মার্চ ২০২৬ ০৯:২০:৩৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাত সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দকে আহ্বায়ক এবং যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে সদস্য সচিব করে শনিবার রাতে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।

উক্ত সভায় বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস. এম. আবু সাঈদসহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং বগুড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সাত সদস্যের এই আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলা টিভির ব্যুরো প্রধান তানভীর আলম রিমন, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান এস. এম. আবু সাঈদ, এনটিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান সোহাগ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন সরদার এবং গাজী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি মাহবুবা পারভীন লুনা।

 

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বগুড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের এই সংগঠনে অন্তর্ভুক্ত করা হবে। এরপর আগামী ৯০ দিনের মধ্যে একটি সাধারণ নির্বাচন আয়োজনের মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন