আগামী ১৪ই এপ্রিলের আগেই বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের পুনঃনির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ জানিয়েছেন, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের গেজেট আগামী ৯০ দিনের মধ্যে প্রকাশ করা হবে এবং এর তফসিলও শিগগিরই ঘোষণা করা হবে।
তিনি আরও জানান, আসন্ন উপনির্বাচনগুলোতেও পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী না রাখার বিষয়ে সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হলে, সে অনুযায়ী কমিশন তাদের পরবর্তী পদক্ষেপ নেবে।
অন্যদিকে, আগামী ১২ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ডিবিসি/আরএসএল