ডিবিসি নিউজdbcnews.tv

সংস্কৃতি

বঙ্গবন্ধুকে নিবেদন করেই নতুন রাগ 'মৈত্রী' সৃষ্টি: অজয় চক্রবর্তী

বঙ্গবন্ধুকে নিবেদন করেই নতুন রাগ 'মৈত্রী' সৃষ্টি: অজয় চক্রবর্তী

সংস্কৃতি

বঙ্গবন্ধুকে নিবেদন করেই নতুন রাগ 'মৈত্রী' সৃষ্টি: অজয় চক্রবর্তী

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ২৯শে মার্চ ২০২১ ১২:৫১:৩৯ পূর্বাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে বঙ্গবন্ধুকে নিবেদন করেই সৃষ্টি করেছিলেন নতুন রাগ। যার নাম দিয়েছেন মৈত্রী।

বঙ্গবন্ধুকে নিয়ে নতুন রাগ 'মৈত্রী' সৃষ্টিতে প্রতিজ্ঞা ও ভালোবাসা কাজ করেছে বলে জানান বিশ্ববরেণ্য ভারতীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। রবিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী।

খ্যাতনামা এ শিল্পী বলেন, 'সঙ্গীতের পিঠস্থান বাংলাদেশ। তবে, পরিশ্রম করে গান করার মতো মানসিকতা দুই বাংলায় কমে গেছে।' বাংলাদেশে বেশকিছু প্রতিভা আছে উল্লেখ করে পরিচর্যার মাধ্যমে আরও বিকশিত হওয়ার পরামর্শ দেন অজয় চক্রবর্তী।

গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘মৈত্রী’ রাগ পরিবেশন করেন অজয় চক্রবর্তী। এই আয়োজন উপভোগ করেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী।

আরও পড়ুন