খেলাধুলা, অন্যান্য খেলা

বঙ্গবন্ধু আন্তঃজেলা নারী বাস্কেটবলে চ্যাম্পিয়ন ঢাকা

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই অক্টোবর ২০২১ ০২:৪৫:৩১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বঙ্গবন্ধু আন্তঃজেলা নারী বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা। সোমবার যশোর জেলা ক্রীড়া সংস্থার আউটডোর মাঠে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম জেলাকে ৫৫-৩৭ পয়েন্টে হারিয়ে শিরোপা জেতে ঢাকা জেলা।

খেলার প্রথম কোয়ার্টারে ১৫-৮ পয়েন্টে এগিয়ে যায় ঢাকা। দ্বিতীয় কোয়ার্টার ৯-৯ পয়েন্ট সমতায় শেষ হলে, তৃতীয় কোয়ার্টারে আবারও এগিয়ে যায় ঢাকা। সবশেষ শিরোপার মুকুট নিয়েই মাঠ ছাড়ে ঢাকা জেলার খেলোয়াররা।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। টুর্নামেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন যশোরের পান্না। প্রতিযোগিতায় স্বাগতিক যশোরসহ অংশ নেয় ৮টি দল।

অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল পরিষদের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার।

এতে বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির ও বাস্কেটবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল।

আরও পড়ুন