জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী রেবেকা সুলতানা তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে এটিই তাঁর প্রথম সৌজন্য সাক্ষাৎ।
 

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করার পাশাপাশি স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং গৃহীত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় উভয়েই সন্তুষ্টি প্রকাশ করেন। আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কৈশোরে বঙ্গভবনে আসার নানা স্মৃতিচারণা করেন। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন