আন্তর্জাতিক

ইরানকে অবশ্যই 'তার শত্রুদের পরাস্ত করতে হবে': শ্রম দিবসে মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের শ্রম দিবস ও শিক্ষক দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে একটি নতুন বিবৃতি প্রকাশ করা হয়েছে।

নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণার পর সাত সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও খামেনিকে এখনও জনসমক্ষে দেখা যায়নি। তবে শুক্রবারের (১ মে) এই বার্তায় তিনি ইরানের শ্রমিক ও শিক্ষকদের প্রশংসা করেছেন এবং এর মাধ্যমে তিনি ইরানি জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন।

 

তার নামে প্রকাশিত এই বিবৃতিতে দেশীয় পণ্য কেনার মাধ্যমে শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, ব্যবসায়ীদের যথাসম্ভব কর্মী ছাঁটাই এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়েছে, বছরের পর বছর প্রচেষ্টার পর ইরান একটি সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এতে আরও বলা হয়, শিক্ষক ও শিক্ষাবিদদের উচিত তরুণদের মন ও আত্মায় "ইরানি-ইসলামি পরিচয়" গেঁথে দেওয়া।

 

চলতি সপ্তাহে মোজতবা খামেনির নামে প্রকাশিত এটি দ্বিতীয় বিবৃতি। এর আগে বৃহস্পতিবার, এই সর্বোচ্চ নেতা এই অঞ্চলের ব্যাপারে তার আপসহীন দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন এবং প্রতিবেশী দেশগুলোকে কটাক্ষ করে মন্তব্য করেন।

 

সূত্র: সিএনএন

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন