বিনোদন

বছরের সেরা টিকটকার সামিরা খান মাহি

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ২৪শে ডিসেম্বর ২০২২ ১১:০৩:৩৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ছোট পর্দায় খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সামিরা খান মাহি। ইতোমধ্যে প্রমাণ করেছেন নিজের অভিনয় দক্ষতাও। এবার বছরের সেরা টিকটকার হিসেবে নির্বাচিত হলেন এই অভিনেত্রী।

সম্প্রতি সেরা টিকটকারের একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেইতার। এক লহমায় দর্শক বন্দী হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। ছোটপর্দায় এরইমধ্যে নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি। 

২০২২ সালে টিকটকে যে ভিডিওগুলো প্রকাশ পেয়েছে সেগুলো যাচাই বাছাই করে দেখা গেছে সামিরা মাহির কন্টেন্টগুলো সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে। এদিকে টিকটকে শীর্ষস্থানে আসার বিষয়টি মাহি নিজেও জানতেন না। তার এক বন্ধু তাকে এ খবর জানায়।

মাহি বলেন, ‘বিষয়টা আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি। ও নিজেও এই তালিকায় আছে। তো আমাকে একটা স্ক্রিনশট পাঠানোর পর আমি দেখি, ওর নাম তিন নাম্বারে। কিন্তু তখনও আমি আমার ব্যাপারটা জানতাম না। পরে দেখি এক নাম্বারে লেখা ‘সামিরা’ নামটি। বুঝতে পারছিলাম না সেটা আমি কিনা। পরে চেক করে দেখি এটা তো আমি!’

টিকটকে সামিরা মাহির রয়েছে ৪৫ লাখের বেশি অনুসারী। বছর শেষে এ অর্জনে বেশ উচ্ছ্বসিত তিনি। সেই উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘অবশ্যই এটা ভালো লাগার বিষয়। একটা প্ল্যাটফর্মে এত মানুষ সক্রিয় আছেন। সেখানে আমার ভিডিওগুলো বেশি দেখেছেন, এজন্য আনন্দিত। তা ছাড়া টিকটক নিয়ে অনেকেই নেতিবাচক কথাবার্তা বলেন, তো সেই প্ল্যাটফর্মে যখন ভালো কিছু করে স্বীকৃতি পাই, সেটার আনন্দ তো একটু বেশিই বটে।’

সামাজিক মাধ্যমগুলোর মধ্যে টিকটকের জনপ্রিয়তা ঈর্ষণীয়। ক্ষুদে ভিডিও দিয়ে বিনোদন বা সচেতনতামূলক বার্তা ছড়ানোর উপযুক্ত জায়গা এটি। তবে টিকটক নিয়ে আলচনার চেয়ে সমালোচনাই বেশি। কিন্তু মাহি মনে করেন এটি নির্ভর করছে ব্যবহারকারীর ওপর। টিকটকে মানহীন কন্টেন্টের সংখ্যা কমে আসছে। অনেকেই এর মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও মেধার জানান দিচ্ছেন।

আরও পড়ুন