অন্যান্য খেলা

বডি বিল্ডিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৯ই মার্চ ২০২১ ১২:৫৬:১৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর আন্তঃসেক্টর বডি বিল্ডিং, ২০২১ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান।

সোমবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায়, রাজশাহী সেক্টর এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার আয়োজন।

মোট ৪টি দল এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৬টি স্বর্ণ ও ২টি রৌপ্য পেয়ে চ্যাম্পিয়ন হন রাজশাহী সেক্টর। এছাড়া ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি তাম্র পেয়ে রানারআপ হয় দিনাজপুর সেক্টর।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কায়সার হাসান মালিক এনডিসি, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি, সেক্টর কমান্ডার, বিজিবি, রাজশাহী।

আরও পড়ুন