জেলার সংবাদ

বন্যায় ভাসছে চট্টগ্রামের ১৫ উপজেলার শত শত গ্রাম

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভয়াবহ বন্যায় ভাসছে চট্টগ্রামের ১৫ উপজেলার শত শত গ্রাম। বানের পানিতে ঘর-বাড়ি হারিয়ে দিশেহারা মানুষ। অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলের খেত, মাছের ঘের, গবাদিপশু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালীর বিস্তৃর্ণ এলাকা।

পরিস্থিতি মোকাবেলায় সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশসহ সাত উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকষ্মিক বন্যা ও পাহাড় ধ্বসে শিশুসহ অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখনো পানিবন্দি সাড়ে চার লাখ মানুষ। 

 

এদিকে বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে সুপেয়া পানি ও শুকনো খাবারের সংকট। চট্টগ্রামের সাতকানিয়ার উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রত্যেকটি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে সাতকানিয়া পৌরসভা, ঢেমশা, বাজালিয়াসহ কয়েকটি ইউনিয়নের পরিস্থিতি বেশি খারাপ। সব মিলিয়ে সাতকানিয়া উপজেলায় অন্তত তিন লাখ লোক পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে আরো নাজুক পরিস্থিতি উপকূলীয় এলাকা বাঁশখালীতে।  এই উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে কমবেশি সবগুলো ইউনিয়নের লোকজন পানিবন্দি হয়েছে। তবে পুঁইছড়ি, নাপোড়া, ছনুয়া, সরল, শেখের খিল, বৈলছড়ি ও কাথারিয়া ইউনিয়নের অবস্থা বেশি খারাপ। লবনের মাঠ, ফসলের খেত হারিয়ে দিশেহারা এখানকার বাসিন্দারা। 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন