বাংলাদেশ, জেলার সংবাদ

বরিশালে অটোরিকশার ধাক্কায় আড়াই বছরের শিশু নিহত

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৬ই মে ২০২৬ ০৮:৩৯:০৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশাল নগরীতে বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তীর্থা সাহা নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ মে) সকালে নগরীর ভাটিখানা রোডের ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তীর্থা ওই এলাকার সাহাপাড়া সড়কের বাসিন্দা শান্ত সাহার সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শিশুটি তার বাবার দোকানের সামনে অবস্থান করছিল। এ সময় সে ডিম খাওয়ার বায়না ধরলে তার বাবা রাস্তার অপর পাশের একটি হোটেলে ডিম আনতে যান।

 

শিশুটিও বাবার পেছন পেছন রাস্তা পার হতে দৌড় দিলে ভাটিখানা থেকে জেলখানার মোড়গামী একটি দ্রুতগতির অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে বরিশাল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মহানগর পুলিশের কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী শাওন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন