জেলার সংবাদ

বরিশালে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে প্রাণ গেল পথচারী নারীর

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের উজিরপুর উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সড়ক পারাপাররত এক নারী নিহত হয়েছেন।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোল ঘরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে কুয়াকাটা থেকে বেনাপোলগামী ‘সেভেন ডিলাক্স’ পরিবহনের সঙ্গে বরিশালগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ওই নারী মহাসড়ক পার হচ্ছিলেন। তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর থানার পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে।

 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস আটক করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন