বাংলাদেশ, জেলার সংবাদ

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশাল নগরীর রসূলপুর এলাকায় অভিযান চালিয়ে ১০৫৮ পিস ইয়াবা, ১ কেজি ৫৮০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৯৯ হাজার ৮৩০ টাকাসহ সোহাগী বেগম (২৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ শনিবার (৯ মে) সকালে কোতয়ালী মডেল থানাধীন রসূলপুর বস্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় সোহাগীর স্বামী রেজাউল শিকদার রেজা (৩০) পালিয়ে যেতে সক্ষম হন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রসূলপুর এলাকায় ওই দম্পতির টিনের চালা ও বেড়া দেওয়া দোতলা বসতঘরে তল্লাশি চালানো হয়। অভিযানে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ কেজি ১৩০ গ্রাম লুজ গাঁজা এবং ৮২টি পুরিয়া করা ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

এছাড়া একটি পার্স ব্যাগের ভেতরে চারটি জিপারযুক্ত পলিথিনে রাখা মোট ১০৫ দশমিক ৮০ গ্রাম ওজনের ১০৫৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই স্থান থেকে উদ্ধার করা হয় মাদক বিক্রির নগদ প্রায় ৭ লাখ টাকা।

 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া সোহাগী বেগম ও তার পলাতক স্বামী রেজাউল শিকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন