জেলার সংবাদ

বরিশালে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২রা মে ২০২৬ ১১:০৬:১০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে হানিফ শরীফ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ শরীফ ওই গ্রামের লতিফ শরীফের বড় ছেলে এবং পাঁচ ছেলে ও এক মেয়ের জনক।

স্থানীয় ইউপি সদস্য মো. আরিফ মাহমুদ জানান, দুপুর ১২টার দিকে হানিফ শরীফ নতুনচর এলাকার নদীর পাড়ে ঘাস কাটতে গেলে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। আহত অবস্থায় তিনি বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানান। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন