বাংলাদেশ, জেলার সংবাদ

বরিশালে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধের

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম হাওলাদার (৭০) ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দেলোয়ার হোসেন তার জমিতে বালু ভরাট করতে গেলে প্রতিপক্ষ তাতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে হালিম হাওলাদারসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হালিম হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে উজ্জ্বল হাওলাদার ও কালাম হাওলাদার নামে দুই ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন