জেলার সংবাদ

বরিশালে তিন পুলিশ সদস্য ডোপ টেস্টে পজিটিভ!

বরিশাল অফিস

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশাল জেলা পুলিশকে মাদকমুক্ত রাখার চলমান উদ্যোগের অংশ হিসেবে ডোপ টেস্টে উজিরপুর থানার তিন কনস্টেবলের রিপোর্ট পজিটিভ এসেছে। পরে তাঁদের জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আটকে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে পুরো পুলিশ বিভাগে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বরিশাল বিভাগকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশের সব সদস্যের ডোপ টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় পাঁচ দিন আগে উজিরপুর থানার সব পুলিশ সদস্যের ডোপ টেস্ট করানো হয়। এতে ওই তিন কনস্টেবলের রিপোর্ট পজিটিভ আসে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, ওই তিন পুলিশ সদস্যকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য জানান, পর্যায়ক্রমে জেলার দশটি থানার সব পুলিশ সদস্যের ডোপ টেস্ট করানো হচ্ছে। এরই অংশ হিসেবে গত ১৭ এপ্রিল উজিরপুর থানার ওই তিন সদস্যকে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। সেখানে ডোপ টেস্টে রিপোর্ট পজিটিভ আসার পর তাঁদের সেখানেই আটকে রাখা হয়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন